1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

অতিরিক্ত আইজিপি হলেন ১৪ কর্মকর্তা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক থেকে অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি পেলেন ১৪ পুলিশ কর্মকর্তা। তাদের মধ্যে চার জনকে নিয়মিতভাবে এবং বাকি ১০ জনকে সুপারনিউমারারিভাবে পদোন্নতি দেওয়া হয়।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে চার কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রদান করা হয়। তারা হলেন- পুলিশ সদর দপ্তরের খন্দকার লুৎফুল কবির ও মো. তওফিক মাহবুব চৌধুরী, এন্টি টেররিজম ইউনিটের মোহা. আবদুল আলীম মাহমুদ ও হাইওয়ে পুলিশের মো. মাসুদুর রহমান ভূঞা।

এ ছাড়া অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে ১০ কর্মকর্তাকে সুপারনিউমারারিভাবে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রদান করা হয়। তারা হলেন পুলিশ টেলিকমের এ কে এম শহিদুর রহমান ও বশির আহম্মদ, ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলাম, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটেলিয়নের গোলাম কিবরিয়া, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, সিআইডির কুসুম দেওয়ান, পুলিশ সদর দপ্তরের আনোয়ার হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ কে এম হাফিজ আক্তার ও ড. খ. মহিদ উদ্দিন এবং রংপুর রেঞ্জের আব্দুল বাতেন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026