1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

অনির্দিষ্টকালের জন্য বরিশাল খুলনাসহ ৭ রু‌টে সরাসরি বাস চলাচল বন্ধ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২
  • ১৭২ বার দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি:

 

বাসচালককে আটকে রেখে মারধরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বরিশাল খুলনাসহ ৭ রু‌টে সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিকরা। বুধবার সকাল থে‌কে এই ধর্মঘট চল‌ছে।

বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত এই রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঝালকাঠি জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হান্নান শেখ।
পি‌রোজপু‌র ও ঝালকা‌ঠির বাস শ্রমিক‌দের দ্বন্দ্বের জে‌রে এই সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে।

আহত পি‌রোজপু‌রের বাসচালক অরবিন্দ কুমার দাস জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে এসে মঠবাড়িয়া থেকে প্রতিদিনই খালি বাস নিয়ে যায় এবং পথ থেকে যাত্রী তোলে ঝালকা‌ঠির বা‌সের স্টাফরা। এটা করার নিয়ম নাই। বারবার নিষেধ করলেও তারা এটা করে আসছে। বিষয়টিতে আমি বাধা দেওয়ায় মঠবাড়িয়া থেকে গাড়ি নিয়ে যখন বরিশাল যাচ্ছিলাম তখন ঝালকাঠিতে পৌঁছালে আমাকে ধরে নিয়ে অফিস কক্ষে আটকে রাখে। পরে বাসচালক সুমনের নেতৃত্বে বাসের সুপারভাইজার ও হেলপারসহ আরও কিছু লোক আমাকে মারধর করে ও আমার সঙ্গে থাকা নগদ ৩৯ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে আমাকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসে।
ব‌রিশাল রুপাতলী বাস ও মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন ব‌লেন, মঙ্গলবার পি‌রোজপুর ও ঝালকা‌ঠির শ্রমিক‌দের মধ্যে মারামা‌রির খবর শু‌নে‌ছি। বুধবার সকা‌লে ব‌রিশা‌লের বাস বেকু‌টিয়া ফে‌রিঘাট থে‌কে ফি‌রি‌য়ে দেয় পি‌রোজপু‌রের বাস শ্রমিকরা। এরপর থে‌কেই ব‌রিশাল থে‌কে খুলনাসহ সাত রু‌টে বাস চলাচল বন্ধ র‌য়ে‌ছে। আমরা বিষয়‌টি সমাধা‌নের চেষ্টা কর‌ছি।

এদিকে সরাসরি বাস চলাচল বন্ধ থাকার কারণে বরিশাল থেকে ঝালকাঠি ও পরে বাস পরিবর্তন করে গন্ত‌ব্যে যেতে হচ্ছে যা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026