1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

আজ রাত থেকেই চলবে দূরপাল্লার বাস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৬১ বার দেখা হয়েছে

করোনা ভাইরাস সংক্রমণ রোধে জারি করা লকডাউন শিথিল করায় আগামী ১৫ জুলাই থেকে গণপরিবহন চলার কথা থাকলেও বুধবার (১৪ জুলাই) রাত থেকেই দূরপাল্লার বাস চলবে বলে জানা গেছে।

বুধবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, টিকিট কাউন্টার খুলে অনেকে টিকিট বিক্রি করছেন। এছাড়া, চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্যাহ বলেন, বুধবার রাত থেকেই ঢাকা থেকে ছেড়ে যাবে দূরপাল্লার বাস। আগামীকাল বৃহস্পতিবার থেকে চলবে সিটি সার্ভিস থেকে শুরু করে সব ধরনের গণপরিবহন।

সাকুরা পরিবহনের কাউন্টার মাস্টার মোহাম্মদ হাবিব বলেন, আজ রাত থেকেই বাস ছাড়া হবে। তবে কতজন যাত্রী নিয়ে বাস ছাড়বে সেটা এখনো ঠিক হয়নি। মালিক পক্ষ থেকে এ বিষয়ে আজ বিকেলে নির্দেশনা আসবে।

তিনি বলেন, ঈদের সময় অর্ধেক যাত্রী নিয়ে বাস ছাড়লে ক্ষতি হয়। কারণ যাত্রী নিয়ে ঢাকা ছাড়লেও আসতে হয় খালি। একটা গাড়ি রাস্তায় নামলে বা ঢাকা থেকে বরিশাল গেলে খরচ হয় ১৬ থেকে ১৮ হাজার টাকা। কিন্তু অর্ধেক যাত্রী নিয়ে গেলে আসে ১৬ হাজার টাকা।

ঢাকা থেকে কক্সবাজার রুটের রিল্যাক্স পরিবহনের কাউন্টার মাস্টার মালেক হোসেন বলেন, আমাদের বাস আজ রাত থেকেই ছেড়ে যাবে। আপাতত অর্ধেক যাত্রী নিয়েই বাস ছাড়বে। মালিকপক্ষ থেকে পরবর্তী নির্দেশনা আসলে আমরা সেই অনুযায়ী বাস ছাড়বো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026