1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

আলিসের অভিষেক, মিরাজ-পারভেজকে ফিরিয়ে ব‍্যাটিংয়ে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

ত্রিদেশীয় সিরিজ: বাংলাদেশ-আফগানিস্তান

জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ের পরও নিজেদের একাদশে জোড়া পরিবর্তন করেছে আফগানিস্তান। বাইরে রাখা হয়েছে ফাজালহাক ফারুকি ও জিয়াউর রেহমান আকবারিকে। তাদের জায়গায় এসেছেন ইয়ামিন আহমাদজাই ও বিলাল সামি।

আফগানিস্তান একাদশ: রাহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আটাল, রেহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নাবি, রাশিদ খান, এএম গাজানফার, ইয়ামিন আহমাদজাই, বিলাল সামি

মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে অস্ত্রভাণ্ডারে থাকা রহস্য স্পিনারকে বের করে আনল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হলো আলিস আল ইসলামের। এই সংস্করণে বাংলাদেশের ১৫৫তম ক্রিকেটার তিনি।

সব মিলিয়ে একাদশে পরিবর্তন মোট ৩টি। বাদ পড়েছেন কিপার নুরুল হাসান সোহান, লেগ স্পিনার রিশাদ হোসেন ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। জ্বর সেরে একাদশে ফিরেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সোহানের জায়গায় কিপিংয়ের দায়িত্বে থাকবেন পারভেজ হোসেন।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাইফ হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান মিরাজ, আলিস আল ইসলাম, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

টস জিতলেন তাওহিদ হৃদয়। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নিলেন ব‍্যাটিং।

ত্রিদেশীয় সিরিজে আগের দুই ম‍্যাচে জিতেছে টস জিতে আগে ব‍্যাট করা দল। সেই দুই ম‍্যাচ অবশ‍্য হয়েছিল আবু ধাবিতে। এবার লড়াই শারজাহতে।

টস জিতলে ব‍্যাটিং নিতেন আফগানিস্তান অধিনায়ক রেহমাত শাহও।

জিম্বাবুয়ের কাছে বিব্রতকর হারের পর ত্রিদেশীয় সিরিজে কঠিন পরিস্থিতিতে পড়ে গেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শুধু জিতলেই হবে না, মেলাতে হবে কঠিন সমীকরণ।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে মাঠের লড়াই। আগে ব্যাট করলে অন্তত ৪১ রানে জিততে হবে বাংলাদেশের।

আর আগে ব্যাট করার সুযোগ না পেলে আরও কঠিন হয়ে যাবে পথ। সেক্ষেত্রে আফগানদের ২০০ রানে আটকে রাখতে পারলে সেটি তাড়া করতে হবে ৪০.৩ ওভারের মধ্যে। এছাড়া লক্ষ্য যত বড় হবে, ততই সংকীর্ণ হবে বাংলাদেশের সুযোগ।

আগে ব্যাটিং হোক বা পরে, প্রথম ম্যাচের ব্যাটিং-বোলিং ব্যর্থতা কাটিয়ে ওঠার বিকল্প নেই বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে শুরুতে দারুণ বোলিং করলেও মাঝের ওভারে ও শেষ দিকে গড়বড় হয়ে যায় সব।

পরে রান তাড়ায়ও তানজিদ হাসানের ব্যাটে মেলে উড়ন্ত শুরু। কিন্তু পরে মিডল-অর্ডারের কেউই আর দায়িত্ব নিতে পারেননি। আফগানিস্তানের বিপক্ষে এসব শুধরে সমীকরণ মেলানোর চ্যালেঞ্জ উৎরে গেলেই মিলবে ফাইনালের টিকেট।

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান ও বাংলাদেশের ম‍্যাচের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026