1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

আসে গরু ইয়াবা মেথ যায় নিত্যপণ্য মিয়ানমার সীমান্তে চোরাকারবারি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৭০ বার দেখা হয়েছে

কক্সবাজার-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়িসহ বিস্তীর্ণ এলাকা দিয়ে প্রতিনিয়ত অবৈধভাবে বাংলাদেশে ঢুকছে গরু এবং ইয়াবা, ক্রিস্টাল মেথসহ বিভিন্ন মাদকদ্রব্য। আর একইভাবে বাংলাদেশ থেকে মিয়ানমারে যাচ্ছে নানা ধরনের নিত্যপণ্য।

অভিযোগ পাওয়া গেছে, প্রভাবশালী সিন্ডিকেট মিয়ানমার থেকে অবৈধভাবে গরু এনে প্রকাশ্যে হাটে তুলে ‘বাজার-সিøপ’-এর মাধ্যমে বৈধতা দিয়ে পাঠিয়ে দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। চোরাই গরু বৈধ করার প্রধান বাজার হিসেবে পরিচিত সীমান্তবর্তী রামু উপজেলার গর্জনিয়া বাজারটি এবার রেকর্ড ২৫ কোটি টাকায় ইজারা নিয়েছেন রামু উপজেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম। গত বছর বাজারটির ইজারা হয়েছিল আড়াই কোটি টাকায়। এবার ইজারা হয়েছে ১০ গুণ বেশি। এ যুবদল নেতার টাকার উৎস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে প্রশ্ন তুলেছেন। ফলে গর্জনিয়া বাজার ইজারা এখন ‘টক অব দ্য কক্সবাজার’। জানা গেছে, নিজের দলীয় লোকজন দিয়ে আগে বাজারটির নিয়ন্ত্রণ করতেন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এ বাজার থেকে গরু বিক্রির কারবার করায় শত শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের খামারিরা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026