1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

আস্থা ফেরানোই চ্যালেঞ্জ ই-কমার্সে অস্থিরতা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৫১ বার দেখা হয়েছে

ঘরে বসে পণ্য কেনা বাংলাদেশে এখন জনপ্রিয় হয়ে উঠেছে। করোনাকাল এটিকে পৌঁছে দিয়েছে গ্রামাঞ্চল পর্যন্ত। নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে, পোষাক-পরিচ্ছদ, প্রশাধনী, অলংকার, আসবাবপত্র, গাড়ী, বইপত্র, ওষুধ, জমি, ফ্ল্যাট সবই কেনাকাটা হচ্ছে এই মাধ্যমে। গ্রাহকের আগ্রহ, জনপ্রিয়তার কারণে বিগত কয়েকবছর ধরে বিপুল সংখ্যক উদ্যোক্তাও তৈরি হয়েছে ই-কমার্সে। বাংলাদেশের বাজারের সম্ভাবনা পর্যবেক্ষণ করে বিদেশী ই-কমার্স জায়ান্ট আলিবাবা, অ্যামাজন, ওয়ালমার্টের মতো প্রতিষ্ঠানগুলোও বাংলাদেশে ব্যবসা চালু করার জন্য কাজ করছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠার পর এখন আস্থার সঙ্কটে ভুগছে গোটা খাতই। ধীরে ধীরে গ্রাহকদের নেতিবাচক ধারনা সৃষ্টি হচ্ছে ই-কমার্সের প্রতি। এতে সামগ্রিকভাবে দ্রুতবর্ধমান এবং সম্ভাবনাময় খাতটি ভেঙে পড়তে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রতারণাকারী ও অস্থিরতা সৃষ্টিকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দ্রুতই দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে গ্রাহকদের আস্থা ফেরানোই চ্যালেঞ্জ হয়ে যাবে বলে মনে করেন তারা।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বিদেশী ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এই মুহূর্তে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি অশুভ লক্ষণ। দ্রুত গ্রাহকদের আস্থা অর্জন এবং সঙ্কটের সমাধান না করলে অ্যামাজনের মতো প্রতিষ্ঠান ফিরে যাবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026