1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

ই–কমার্স খাতে অভিযোগ নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় ‘প্ল্যাটফর্ম’ গঠনের উদ্যোগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ২৪৮ বার দেখা হয়েছে

মাকসুদা আজীজ

ক্রেতাদের ভোগান্তি ও অভিযোগ কমিয়ে অনলাইনভিত্তিক পণ্য ব্যবসাকে জনপ্রিয় করতে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব)। এ লক্ষ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প অনলাইন মার্কেটপ্লেস একশপের কারিগরি সহযোগিতায় ইতিমধ্যে এই প্ল্যাটফর্ম তৈরির কাজ প্রায় শেষ করে এনেছে।

প্ল্যাটফর্মটি পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থের জোগান ও প্ল্যাটফর্ম কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে, তা নির্ধারিত হলে আগামী বছরের জানুয়ারি থেকেই এটি কাজ শুরু করতে পারবে বলে ধারণা করছে এটুআই। বাণিজ্য মন্ত্রণালয় অবশ্য বলছে, এ ধরনের প্ল্যাটফর্ম বাস্তবায়নের বিষয়ে তারা এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026