1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাশ বুধবার থেকে শুরু হচ্ছে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২৭০ বার দেখা হয়েছে

উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাশ বুধবার থেকে শুরু হচ্ছে। সকাল ৮টায় ঢাকা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টশন কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওরিয়েন্টশন কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি নতুন বর্ষের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী।

এ সময় উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের কর্মকর্তারা।

গত বছরের ৩০ ডিসেম্বর ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন অংশগ্রহণ করে পাশ করেন ২০ লাখ ৯৬ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী, গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী।

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন করে উত্তীর্ণরা। তবে এবার তাদের ভর্তি পরীক্ষা নেয়া হয়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026