1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

উন্নয়নের প্রভাবে যানজট হচ্ছে, সহ্য করতে হবে: পরিকল্পনামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ১৫১ বার দেখা হয়েছে

উন্নয়নের প্রভাবে সড়কে যানজট হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। সবাইকে একটু সহ্য করতে বলেছেন মন্ত্রী।

জাতীয় অর্থনেতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশে এত যানজট, ভিড়- সবই শেখ হাসিনা সরকারের উন্নয়নের বহিঃপ্রকাশ। আপাতত এটা সহ্য করতে হবে।’

তিনি বলেন, ‘৪০ বছর আগে আমি তখন চট্টগ্রামের ডিসি। রাস্তা সরু, ২টা ব্রিজ পার হতে হতো। সেখানে যেতে ঢাকা থেকে সময় লাগত ৪ ঘণ্টা। এখন ব্রিজ নেই, চওড়া রাস্তা, তাও অনেক সময় লাগে।’

মন্ত্রী বলেন, ‘এর কারণ কী? এত বেশি গাড়ি রাস্তায় উঠছে, কারণ প্রবৃদ্ধি। শেখ হাসিনার সরকারের উন্নয়ন প্রকাশ পাচ্ছে হাটে, মাঠে, চলাচলে, খাবারে, বাজারে, এক্সচেঞ্জ রেটে।

মান্নান বলেন, শেখ হাসিনা সরকার ব্যাপক উন্নয়ন করছে। ফলে এর প্রভার সারা দেশে পড়ছে। গাড়িঘোড়া প্রবৃদ্ধি হচ্ছে। ফলে যানজট হচ্ছে। উন্নয়নের প্রভাব দামে, মানে এবং বাজারেসহ সব জায়গায় ছড়িয়ে পড়ছে। একটু সহ্য করতে হবে। মেট্রোরেল হলে ঢাকার যানজট কমে যাবে।’

এ সময় তিনি জানান, হাওর অঞ্চলে এখন থেকে মাটির রাস্তা নয়, এলিভেটেড রাস্তা করতে বলেছেন প্রধানমন্ত্রী।

অপর এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, বৃষ্টির পানিতে হাওরের ধান তলিয়ে যাওয়া নিয়মিত ঘটনা। আগে সরকার এগুলো দেখত না। বৃটিশ আমলে আমরা নিজেরাই বাঁধ রক্ষায় কাজ করেছি। এখন সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। কারণ সরকার চায় যাতে ক্ষতি কমানো হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026