1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

উস্কানিদাতা মন্ত্রী-এমপিরা মনোনয়ন পাবেন না ইউপি নির্বাচনে আ’লীগের বিদ্রোহীর পক্ষে অবস্থান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ২১২ বার দেখা হয়েছে

শাহেদ চৌধুরী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীদের উস্কানিদাতা মন্ত্রী ও এমপিরা আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের সময় এই সিদ্ধান্ত কঠোরভাবে অনুসরণ করা হবে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টভাবে দলের এই সিদ্ধান্তের কথা আবারও জানিয়ে দিয়েছেন। তিনি একই সঙ্গে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের উস্কানি দেওয়া মন্ত্রী ও এমপিদের নামের তালিকা তৈরি করার জন্য দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নির্দেশ দিয়েছেন।
দলের সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য গতকাল রোববার সমকালকে জানিয়েছেন, আগামী ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পর বিদ্রোহী প্রার্থীদের উস্কানিদাতা নেতাদের তালিকা তৈরির কাজ শুরু হবে। আটজন সাংগঠনিক সম্পাদক এই তালিকা প্রস্তুত করবেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026