1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

এক বাড়িতে ২০ তারকার বসবাস

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৪১ বার দেখা হয়েছে

 

বিনোদন ডেস্ক

 

নাটক-সিনেমার ইনডোর শুটিংয়ের জন্য উত্তরা যেন এক ‘শুটিং পাড়া’। সে কারণেই কাজের সুবিধার্থে এখানকার একটি ১০তলা সাদা ভবনে পরিবারসহ থাকেন দেশের জনপ্রিয় ২০ জন তারকা।

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এই ভবনে থাকেন স্ত্রী ও ছেলেকে নিয়ে। প্রায়শই পরিবারের সঙ্গে এই এলাকাতেই দেখা মেলে তারকার।

এছাড়াও একই ভবনে রয়েছেন চিত্রনায়ক শরিফুল রাজ। যদিও ব্যস্ততার কারণে এই বাড়িতে খুব একটা দেখা মেলে না তার।

আছেন নাটকের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ও তার স্ত্রী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাসনুভা তাবাসসুম হৃদি। এই দম্পতির ফেসবুক পোস্টে মাঝেমধ্যেই এই বাড়ির ছাদ বা ভেতরের অংশ উঠে আসে।

এছাড়া রয়েছেন মেধাবী ওটিটি অভিনেতা শ্যামল মাওলা এবং তার ফ্যাশন ডিজাইনার স্ত্রী মাহা।

তারকা দম্পতি নাজিয়া হক অর্ষা এবং মোস্তাফিজ নূর ইমরান থাকেন এই ভবনেই।

এদিকে মঞ্চ, টিভি ও সিনেমার অভিজ্ঞ অভিনেতা সাজু খাদেম ও তার স্ত্রী মঞ্চশিল্পী পৈত্রি হক দম্পতিও আছেন এই তালিকায়।

এই তারকাবহুল ভবনে আরও থাকেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান, আরফান আহমেদ, শিবলী নোমান, নাবিলা ইসলাম এবং সামিয়া অথৈ।

শুধু অভিনয়শিল্পীই নয়, এই ভবনে আরও বসবাস করেন জনপ্রিয় নির্মাতা হিমু আকরাম-ও।

এছাড়াও পর্দায় বাবা-মায়ের চরিত্রে অভিনয়ে যাদের নিয়মিত দেখা যায়—মাসুম বাশার ও মিলি বাশার দম্পতি, তাদের কন্যা অভিনেত্রী নাজিবা বাশারকে নিয়ে থাকেন এখানে।

শুধু পাশাপাশি থাকেন বলেই নয়, মাঝে মাঝে এই তারকারা খোলা ছাদে মিলিত হন আড্ডা আর খাওয়া-দাওয়ার আনন্দে। সেসব মুহূর্ত ছবি হয়ে উঠে আসে তাদের সোশ্যাল মিডিয়ায়, যা দেখে দারুণ খুশি হন ভক্তরাও।

ঢাকার মতো একটি ব্যস্ত শহরে এক ছাদের নিচে এতগুলো তারকার বসবাস নিয়ে একটি ধারাবাহিক নাটক বানানো যায় বলেও মন্তব্য করেন তাদের ভক্তরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026