1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

এক যুগ্ম সচিবকে বরখাস্ত করল সরকার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১০৮ বার দেখা হয়েছে

ইফতেখার আহমেদ নামের এক যুগ্ম সচিবকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি তিনি খাদ্য অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) ছিলেন। পরে তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

আজ বৃহস্পতিবার তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, খাদ্য অধিদপ্তরের সাবেক উপপরিচালক ইফতেখার আহমেদের বিরুদ্ধে ২০১৫ সালে রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়েছিল। এরপর গত বছর সেই মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশ। চলতি বছরের ২৪ জানুয়ারি আদালতে অভিযোগপত্র গৃহীত হয়েছে। এ অবস্থায় সরকারি চাকরি আইন অনুযায়ী যুগ্ম সচিব (ওএসডি) ইফতেখার আহমদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত ২৪ জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

জানা যায়, খাদ্য পরিদর্শক পদে নিয়োগ জালিয়াতির অভিযোগে ২০১৫ সালের ৭ অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় ৫৩ জনের নামে মামলা করেন দুদকের তৎকালীন উপপরিচালক মোহাম্মদ মনিরুল হক। খাদ্য অধিদপ্তরের ওই নিয়োগ বাছাই কমিটির সভাপতি ও পরিচালক ইলাহী দাদ খান, সদস্যসচিব ও তৎকালীন উপপরিচালক ইফতেখার আহমেদ, খাদ্য বিভাগের সাবেক উপসচিব (প্রশাসন) নাসিমা বেগমকে এ মামলার অন্যতম আসামি করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026