1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি অব্যাহত রয়েছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

প্রথমার্ধেই ২০ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়ে কোণঠাসা হয়ে পড়েন মিজানুর-নাসিররা।

শক্তিশালী ভারতের বিপক্ষে হেরে ছিটকে গেল বাংলাদেশ। ছবি: প্রোকাবাডি ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নিজেদের ম্যাটে দাপট দেখাল ভারত। প্রথমার্ধেই তারা এগিয়ে গেল ২০ পয়েন্টে। শক্তিশালী দলটির বিপক্ষে অনুমিতভাবেই ঘুরে দাঁড়াতে পারলেন না নাসির-মিজানুররা। কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে বাংলাদেশের পথচলা থামল সেমি-ফাইনালে।

ভারতের আহমেদাবাদের ভীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিকদের বিপক্ষে ৫৬-২৭ পয়েন্টে হারে বাংলাদেশ। প্রথমার্ধে তারা পিছিয়ে ছিল ২৮-৮ পয়েন্টে।

ছয় ম্যাচে চার জয় ও দুই হার দিয়ে আসর শেষ করল বাংলাদেশ।

সবশেষ আইচি-নাগোয়া এশিয়ান গেমসেও দেখা হয়েছিল দুই দলের। সোনা জয়ের পথে গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশকে ২৩ পয়েন্টে (৪৮-২৫) হারিয়েছিল তারা। এবারের ব্যবধান বাড়ল আরও, ২৯ পয়েন্ট।

কানাডাকে ৬৭-২৮ ব্যবধানে গুঁড়িয়ে আসর শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে জমজমাট লড়াইয়ের পর কেনিয়ার বিপক্ষে ৩২-৩১ পয়েন্টে হেরে যায়।

তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৬০-২৮ পয়েন্টে হারানোর পর, অস্ট্রেলিয়াকে ৬৯-৩১ ব্যবধানে গুঁড়িয়ে সেমি-ফাইনালে খেলার সম্ভাবনা জোরাল করে বাংলাদেশ। তা পূর্ণতা পায় স্কটল্যান্ডের বিপক্ষে ৭০-২০ পয়েন্টের জয়ে। ৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমি-ফাইনালে ওঠে দল।

গ্রুপ পর্বে ছয় ম্যাচের সবগুলো জিতে সেমি-ফাইনালে ওঠে আসে ভারত। বাংলাদেশকে হারিয়ে অপরাজিত থেকেই ফাইনালে উঠল তারা।

ব্যাটারি রিকশার বিধিমালা: নিরাপত্তা, নাকি জীবিকার ওপর বেড়া?

মেট্রোরেলে প্রবীণের মৃত্যু: একটু বসার জায়গা ছাড়েনি কেউ

উদীচীর ৫৮: কনটেন্টের কোলাহলে মুক্তবুদ্ধির ধ্রুবতারা

পরিচ্ছন্ন দেশ চাই, কিন্তু নিজেকে বদলাতে চাই না

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026