1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

কাজে ফেরেননি ১৮৭ পুলিশ বেশির ভাগ মামলার আসামি, তদন্তে ঢিমেতাল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১০২ বার দেখা হয়েছে

শেখ হাসিনা সরকারের পতনের ১১ মাস পার হলেও এখনো নিখোঁজ ১৮৭ জন পুুলিশ সদস্য। কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যের বেশির ভাগই কোনো না কোনো মামলার আসামি। তাদের কেউ জামিনে গিয়ে ফেরেননি, আবার কেউ ছুটি নিয়ে গা-ঢাকা দিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের মামলা পুলিশেরই বিভিন্ন ইউনিট তদন্ত করলেও তাতে খুব একটা অগ্রগতি নেই। পলাতক থেকেও অনেক সাবেক কর্মকর্তা পুলিশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, হদিস না থাকা পুলিশ সদস্যদের অনেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশালসহ বিভিন্ন বিভাগীয় শহরে কর্মরত ছিলেন। তিন মাস ধরে কাজে যোগ দেননি পুলিশ একাডেমি সারদায় কর্মরত থাকা পুলিশ সুপার (প্রশাসন এবং লজিস্টিক) তারেক বিন রশীদ এবং তার স্ত্রী রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে থাকা পুলিশ সুপার হুমায়রা পারভীন। তারা ইতোমধ্যে দেশ ছেড়েছেন বলে জানা গেছে। একই তালিকায় রয়েছেন ২৪ ব্যাচের অতিরিক্ত ডিআইজি দম্পতি সুদীপ কুমার চক্রবর্তী ও সুনন্দা রায় দম্পতি। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক ইনামুল হক বলেন, এখন পর্যন্ত এ সংখ্যা ১৮৭। তবে এর মধ্যে অনেকে বরখাস্ত এবং বাধ্যতামূলক অবসরে গেছেন। যাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে কিংবা যারা বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী তদন্ত হচ্ছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026