1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

কারাগারে দুর্ব্যবহারের কারণে সাবেক মন্ত্রী-এমপির শাস্তি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৮০ বার দেখা হয়েছে
আওয়ামী লীগ আমলে সাধন চন্দ্র মজুমদার পর পর দুই মেয়াদে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। তিনি ছিলেন নওগাঁ জেলার অঘোষিত রাজা। নিজ দলের নেতৃত্ব গঠনসহ সরকারি নির্মাণকাজ, রাস্তাঘাট উন্নয়ন, নিয়োগসংক্রান্ত বিষয়, শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি, ধর্মীয় উপাসনালয় ব্যবস্থাপনা, খাসজমি ও জমি দখল, বিচার-সালিস—সবখানেই ছড়ি ঘোরাতেন তিনি। সেই সাধন চন্দ্র গ্রেপ্তার হয়ে এখন কাশিমপুরের হাইসিকিউরিটি কারাগারে বন্দি।

তবে তাঁর কর্তৃত্বপরায়ণ আচরণ, হম্বিতম্বি কারাগারে গিয়েও কমেনি। বন্দি হয়েও কারা কর্মকর্তা ও রক্ষীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন তিনি। পরিণতিতে নেমেও আসে সাজা। ডিভিশন বাতিল হয়ে সাধারণ বন্দির কাতারে নামিয়ে দেওয়া হয় তাঁকে।
 

শুধু সাধন চন্দ্রই নন, অসদাচরণ বা দুর্ব্যবহারের কারণে সাবেক সংসদ সদস্য (এমপি) আ স ম ফিরোজ, রাজশাহীর এমপি এনামুল হক, ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার ডিভিশন বাতিল করে সাজা দেয় কারা কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, কারাবন্দি মন্ত্রী-এমপিসহ ভিআইপি বন্দিরা এমন কিছু সুযোগ-সুবিধার আবদার করেন, যা কারাবিধি অনুযায়ী কর্তৃপক্ষের মেনে নেওয়া সম্ভব নয়।  চাহিদামতো সুবিধা না পেয়ে তাঁরা কারা কর্মকর্তা ও রক্ষীদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে তথ্য পাওয়া গেছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026