1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর মোংলায় গাড়ি থেকে নেমে অপেক্ষারতদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী মোংলা বন্দর, সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ব্রুকের বিধ্বংসী ২০২ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রিজভী স্থানীয় নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে দেশে ফেরানো হলো রাষ্ট্রদূতকে আইনের শাসনে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ খুলনায় নদী ভাঙনের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে বেড়িবাঁধের দাবি মঈন খানের শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ

খাদ্যে ভেজাল রোধে প্রয়োজনে শাস্তি হবে ফাঁসি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ মে, ২০১৯
  • ২০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ;pখাদ্যে ভেজাল প্রতিরোধে প্রয়োজনে নিরাপদ খাদ্য আইন সংশোধন করে শাস্তির মাত্রা বাড়িয়ে যাবজ্জীবন বা ফাঁসির বিধান করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার (১২ মে) সচিবালয়ের সামনে রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সুসজ্জিত মোবাইল ভ্যানের মাধ্যমে ঢাকা মহানগরীতে প্রচার-প্রচারণার উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যে ভেজাল যারা মেশায় তাদের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। শুধু রমজান মাসেই নয়, আমরা চাই ১২ মাসই জনগণ নিরাপদ খাদ্য খাবে। যারা খাবারে ভেজাল দেয় তারা সমাজের শক্র, মানবতার শক্র। রমজান মাসে ভেজালবিরোধী অভিযানে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হবে।

আইন সংশোধন করে শাস্তির বাড়ানোর বিষয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, প্রচলিত আইনে শাস্তির যে বিধান রয়েছে দরকার হলে আইন সংশোধন করে শাস্তির মাত্রা বাড়ানো হবে। দরকার হলে শাস্তির মাত্রা বাড়িয়ে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড করা হবে।

মন্ত্রী বলেন, খাদ্যে ভেজালের বিষয়ে আমাদের নিজেদের মধ্যে আরও সচেতনতা বাড়ানো জরুরি। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে সবাই মিলে একযোগে, এক হয়ে কাজ করে এটিকে সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে। আতংকিত না হয়ে ভেজাল প্রতিরোধে নিজেরা যদি আরও সোচ্চার হই তাহলে ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব। মন্ত্রী ভেজালমুক্ত খাবার নিশ্চিতকরণে জনসচেতনতা বাড়িয়ে গণআন্দোলন গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুযুল হক, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একে আজাদ প্রমুখ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026