1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

গুলশানের ইউনিমার্ট ভবনের আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান-২-এর ১৪তলা ইউনিমার্ট ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পযন্ত রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (২০ নভেম্বর) রাত নোয়া ৯টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ।

তিনি জানান, রাজধানীর গুলশান-২-এর ১৪তলা ইউনিমার্ট ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিট পথে রয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান জানান, গুলশান ২ নম্বরের ইউনিমার্ট ভবনের তৃতীয় তলায় একটি রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026