1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদির কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, ১ জনের মৃত্যু ‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর এযাবৎকালের সেরা পরামর্শ’ | Boishakhi Online মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা চালুর উদ্যোগ প্রধানমন্ত্রী হিসেবে খুলনায় প্রথমবার তারেক রহমান আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের সাতটি জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলা নৌঘাঁটিতে প্রধানমন্ত্রী মোংলায় বানৌজাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্যাটে-বলে অস্ট্রেলিয়াকে ভুগিয়ে ইয়ানসেনের প্রত্যয়, ‘বারবার ফিরে আসবই’ ফিফা নারী ফুটবল র‌্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে বিসিবি একাদশ

গোপালগঞ্জে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৫৬

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৬৮ বার দেখা হয়েছে

সারাদেশ ডেস্ক

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রীতম নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে গোপালগঞ্জ সদর উপজেলার তেতুলিয়া গ্রামের প্রসেনজিতের ছেলে। এই নিয়ে জেলায় চলতি বছর হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৮ মে প্রচণ্ড জ্বর ও শরীরে হামের তীব্র উপসর্গ নিয়ে শিশু প্রীতমকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের বিশেষ আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গোপালগঞ্জের বিভিন্ন সরকারি হাসপাতালে এখনো হামের উপসর্গ নিয়ে ৫৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। জেলাজুড়ে এ পর্যন্ত মোট ১ হাজার ১৭২ জন রোগী সমজাতীয় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৬৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চিকিৎসকদের মতে, আক্রান্তদের অধিকাংশেরই জ্বর ও শরীরে লালচে দানার মতো প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। সিভিল সার্জন কার্যালয় ও স্থানীয় স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি করেছে। একই সঙ্গে শিশুদের টিকাদান কর্মসূচির আওতা বাড়াতে এবং লক্ষণ দেখা মাত্রই দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026