1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদির কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, ১ জনের মৃত্যু ‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর এযাবৎকালের সেরা পরামর্শ’ | Boishakhi Online মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা চালুর উদ্যোগ প্রধানমন্ত্রী হিসেবে খুলনায় প্রথমবার তারেক রহমান আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের সাতটি জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলা নৌঘাঁটিতে প্রধানমন্ত্রী মোংলায় বানৌজাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্যাটে-বলে অস্ট্রেলিয়াকে ভুগিয়ে ইয়ানসেনের প্রত্যয়, ‘বারবার ফিরে আসবই’ ফিফা নারী ফুটবল র‌্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে বিসিবি একাদশ

গোল্ডেন মনিরের সহযোগী উপজেলা চেয়ারম্যানকে আত্মসমর্পণের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ২৮২ বার দেখা হয়েছে

অর্থপাচার মামলায় আলোচিত গোল্ডেন মনিরের সহযোগী সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিনকে ৬ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।

আমিন উদ্দিন মানিক জানান, গোল্ডেন মনিরের সহযোগী রিয়াজ উদ্দিন ১৯৯৬ সাল পর্যন্ত সোনালী ব্যাংকের পিয়ন পদে কর্মরত ছিলেন। তিনি সোনালী ব্যাংকের এয়ারপোর্ট শাখায় কর্মরত থাকাকালে মনির হোসেনের সঙ্গে স্বর্ণ চোরাচালানের অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েন এবং চাকরি ছেড়ে দেন বলে অভিযোগ রয়েছে।

তিনি জানান, মনির হোসেন, হায়দার আলী ও শফিকুল সংঘবদ্ধভাবে স্বর্ণ চোরাচালানের আয় থেকে অপর অভিযুক্তদের সঙ্গে ঢাকার উত্তরায় অনেক প্লটের মালিক হন। এছাড়াও তার নামে শেয়ার ও মেসার্স সিয়াম ফেব্রিকস লিমিটেডের মালিকানা আছে। রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগে আরও দুটি মামলা আছে।

গোল্ডেন মনিরসহ ১০ জনকে আসামি করে গত ১১ মে সিআইডির পরিদর্শক মো. ইব্রাহিম হোসেন বাড্ডা থানায় মামলা দায়ের করেন বলে জানান একেএম আমিন উদ্দিন মানিক।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026