1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম প্রাণিসম্পদের টিকার শতভাগ উৎপাদন দেশে করতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির বাণিজ্যসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী ‘ধুরন্ধর’ সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ: ভারতীয় মন্ত্রী বিমানের ত্রুটি সারিয়ে দেশের পথে প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের টায়ার ই-এর ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোররা। দলের হয়ে জয়সূচক গোলটি করেছে রাতুল।

আজারবাইজানের রাজধানী বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে ম্যাচের ১৪ মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেয় রাতুল। তাঁর সেই গোলই শেষ পর্যন্ত গড়ে দেয় দুই দলের ব্যবধান। বাকি সময়ে আর গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের কিশোরেরা। তার আগে শেষ বত্রিশে সেশেলস ও শেষ ষোলোতে সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়েছিল দল। দুই ম্যাচই নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়েছিল।

গ্যাবনকে হারিয়ে এবার টায়ার ই-এর ফাইনালে বাংলাদেশের সামনে শিরোপা জয়ের সুযোগ। তবে এই স্তরের শিরোপা আর টুর্নামেন্টের মূল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার খেতাব এক নয়। মূল বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারিত হবে টায়ার এ-এর প্রতিযোগিতা থেকে। বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে ১২৯তম হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026