1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

চাঁদপুরের অর্ধশত গ্রামে মঙ্গলবার ঈদ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০১৯
  • ২১২ বার দেখা হয়েছে

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল মঙ্গলবার চাঁদপুরের অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন মুসলিম সম্প্রদায়ের একাংশ। জেলার হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) বিগত ১৯৩৩ সাল থেকে আরব বিশ্ব তথা চন্দ্রমাস হিসেব করে এভাবে দুটি ঈদ উদযাপন প্রচলন শুরু করেন। তার অনুসারীরা এখনো সেই ধারা চালু রেখেছেন।

এদিকে, মঙ্গলবার সকালে জেলার হাজীগঞ্জ, শাহরাস্তি, মতলব ও ফরিদগঞ্জে বেশ কয়েকটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। তার মধ্যে উল্লেখযোগ্য জামাতে ইমামতি করবেন, ১০টায় হাজীগঞ্জের সাদ্রা মাদরাসা মাঠে মাওলানা আরিফ চৌধুরী, জেলার ফরিদগঞ্জ উপজেলার বদরপুর ঈদগাহ মাঠে মাওলানা আবুল খায়ের এবং মুন্সিহাট বাজার বড় মসজিদে ইমামতি করবেন মাওলানা মাহবুবুর রহমান।

অন্যদিকে, ঈদকে কেন্দ্র করে চাঁদপুরের এসব গ্রামে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026