1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ব্রুকের বিধ্বংসী ২০২ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রিজভী স্থানীয় নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে দেশে ফেরানো হলো রাষ্ট্রদূতকে আইনের শাসনে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ খুলনায় নদী ভাঙনের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে বেড়িবাঁধের দাবি মঈন খানের শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক প্রধানমন্ত্রী যখন জাপান থাকবেন, রাষ্ট্রদূত থাকবেন ঢাকায়

ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় রাইদার ১৫ বাস আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২৩২ বার দেখা হয়েছে

ঢাকা ইম্পেরিয়াল কলেজের এক ছাত্রীকে রাইদা পরিবহনের একটি বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা রাইদা পরিবহনের ১৫টি বাস প্রগতি সরণির রামপুরা বিটিভি ভবন এলাকায় আটকে রেখেছেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

সোমবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে বলে ডিএমপির রামপুরা থানা সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুপুরের দিকে ইম্পেরিয়াল কলেজের এক ছাত্রী মুগদা থেকে করোনার টিকা নিয়ে রাইদা পরিবহনের একটি বাসে করে বাসায় ফিরছিলেন। রামপুরা পুলিশ বক্সের সামনে নামার সময় তাকে ওই বাসের হেলপার ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ করেন তিনি। এ খবর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা সংঘবদ্ধ হয়ে রামপুরা বিটিভি ভবনের সামনের রাস্তায় অবস্থান নেয় এবং রাইদা পরিবহনের ১৫টি বাস আটকে দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।

তিনি বলেন, যে বাসের হেলপারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে ওই বাসটি আটক করা যায়নি। এছাড়া বাসের নম্বরও জানা যায়নি। তবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাইদা পরিবহনের মালিক পক্ষকে থানায় ডেকেছি। আন্দোলনরত শিক্ষার্থীদেরও থানায় আনা হয়েছে। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে। ইতোমধ্যে আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শুরু করেছি। আশা করছি, মালিক পক্ষ আসলে বিষয়টি দ্রুত সমাধান হয়ে যাবে। সমাধান হওয়ার আগ পর্যন্ত বাসগুলো আটক থাকবে।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026