1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? আবারও তারুণ্যনির্ভর দল গড়লেন আনচেলত্তি সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটির ঘটনা তদন্তে কমিটি গঠন দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

“পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে,” বলেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিতের বাসার সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের ঠিক আগে ধানমন্ডির কলাবাগান এলাকায় ওই বাসার সামনে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় চারজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, এ ঘটনার পর সেখান থেকে আরও তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারকের বাসার সামনে চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়েছে। যে তিনটি ককটেল অবিস্ফোরিত ছিল, সেগুলো উদ্ধারের পর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা নিষ্ক্রিয় করেছেন।

“পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে,” বলেন তিনি।

ঘটনার বিষয়ে বিচারকের এক স্বজন বলেছেন, জুমার নামাজের ঠিক আগমুহূর্তে তাদের বাসার সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয় এবং একটি অবিস্ফোরিত অবস্থায় ছিল।

তবে বোম্ব ডিসপোজাল ইউনিটের এক কর্মকর্তা বলেছেন, খবর পেয়ে তাদের দল ঘটনাস্থলে যায়। সেখানে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

ব্যাটারি রিকশার বিধিমালা: নিরাপত্তা, নাকি জীবিকার ওপর বেড়া?

মেট্রোরেলে প্রবীণের মৃত্যু: একটু বসার জায়গা ছাড়েনি কেউ

উদীচীর ৫৮: কনটেন্টের কোলাহলে মুক্তবুদ্ধির ধ্রুবতারা

পরিচ্ছন্ন দেশ চাই, কিন্তু নিজেকে বদলাতে চাই না

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026