1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

ডিএমপিতে তিন ডিসিসহ আট পুলিশ কর্মকর্তার রদবদল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৭৭ বার দেখা হয়েছে
রাজধানী ডেস্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন জন উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং পাঁচ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) নতুন দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে। রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এই রদবদল করা হয়। পুলিশ প্রশাসনের প্রশাসনিক কার্যক্রম গতিশীল ও নিয়মিতকরণের অংশ হিসেবে এই বদলি আদেশ জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জারি করা আদেশ অনুযায়ী, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আজাদ রহমানকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, অপর এক পৃথক আদেশে পাঁচ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে বদলি করা হয়েছে। এর মধ্যে ডিবি-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোনাহর আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগে, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনে এবং গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবির হাসানকে ডিএমপি কমিশনারের দপ্তরের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ডিবি-রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে এবং পিওএম-পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নজরুল ইসলামকে ডিবি-রমনা বিভাগের রমনা জোনাল টিমে বদলি করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মেট্রোপলিটন এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা অধিকতর সুদৃঢ় করার উদ্দেশ্যে প্রশাসনিক রুটিন কাজের অংশ হিসেবেই এই বদলি ও পদায়ন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা অবিলম্বে তাদের নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026