1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

ঢাকার অর্ধেক আসনে ‘চ্যালেঞ্জ জানাচ্ছেন’ স্বতন্ত্র প্রার্থীরা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭২ বার দেখা হয়েছে

বিএনপিহীন নির্বাচনে ঢাকার কয়েকটি আসনে ভোটের হিসাবে প্রতিদ্বন্দ্বিতার আমেজ আনছেন স্বতন্ত্র প্রার্থীরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনের ১০টিতে স্বতন্ত্র প্রার্থীরা ভোটের লড়াইয়ে রয়েছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগ নেতারা জয়-পরাজয়ের নির্ধারক হয়ে উঠতে পারেন কোনো কোনো আসনে।

 

ঢাকা জেলা ও মহানগরের ২০ আসনে ৭ জানুয়ারির ভোটের জন্য প্রার্থী রয়েছেন ১৫৬ জন, যাদের ২১ জন স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে সাবেক সংসদ সদস্যরাও রয়েছেন।

১৮টি রাজনৈতিক দল ঢাকায় ভোটের মাঠে থাকলেও দলীয় প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত আসছে কেবল ঢাকা-৪ আসনে। এর বাইরে যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, তাতে ক্ষমতাসীন দলের নৌকার প্রার্থীদের মূল লড়াই হবে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026