1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

ঢাকায় ২৮ মামলা: বিএনপির শীর্ষস্থানীয় বেশিরভাগ নেতা আসামি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৬৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিভিন্ন থানায় ২৮টি মামলা হয়েছে। এসব মামলায় বহু নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার মামলাগুলো দায়ের করা হয়।

এসব মামলায় পুলিশকে হত্যা, হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ, সরকারি কাজে বাধা, প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়াসহ নানা অভিযোগ আনা হয়। বিএনপির শীর্ষস্থানীয় বেশিরভাগ নেতাকে কোনো না কোনো মামলার আসামি হিসেবে দেখানো হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পুলিশ হত্যাসহ অন্তত চারটি মামলায় আসামি করা হয়েছে। তাকে এখন কারাগারে রাখা হয়েছে। এর আগে গতকাল রমনা থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মির্জা ফখরুল ছাড়াও আসামির তালিকায় রয়েছেন- মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী, আবদুল আউয়াল মিন্টু, বরকতউল্লা বুলু, জয়নুল আবদিন ফারুক, জয়নাল আবেদীন, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান, আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ওমর, মাহবুব উদ্দিন খোকনসহ অনেকেই।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ফারুক হোসেন গণমাধ্যমকে জানান, ডিএমপির রমনা বিভাগে ১টি, মতিঝিল বিভাগের বিভিন্ন থানায় ১১টি, ওয়ারীতে ৩টি, তেজগাঁওয়ে ২টি, মিরপুরে ৭টি, গুলশানে ৩টি ও উত্তরা বিভাগে ১টি মামলা করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026