1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পেছনে নারীর মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের পেছন থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার শিপন মিয়া জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখার পর পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয়।

পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন শিপন মিয়া। তার বয়স আনুমানিক ৫০ বছর।

ওই নারীর মৃত্যুর বিষয়টি জানিয়ে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, তিনি (নিহত নারী) ভবঘুরে ছিলেন বলে লোকমুখে জানা গেছে।

“অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”

ওই নারীর পরিচয় শনাক্ত করতে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পরিদর্শক হাবিবুর রহমান।

তৌফিক ভাই, আপনার দেওয়া সাহসেই লিখছি এই বিদায়গাথা

জি ডব্লিউ চৌধুরী: বাংলাদেশকে মেনে নিতে পারেননি যে বাঙালি রাষ্ট্রবিজ্ঞানী

অর্থনীতির নোবেল, আস্থার সংকট ও বাংলাদেশের বাস্তবতা

মওদূদী কেন জিন্নাহবিরোধী-২: জিন্নাহবিরোধী মওদূদী, মওদূদীমুখী পাকিস্তান

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026