1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদির কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, ১ জনের মৃত্যু ‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর এযাবৎকালের সেরা পরামর্শ’ | Boishakhi Online মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা চালুর উদ্যোগ প্রধানমন্ত্রী হিসেবে খুলনায় প্রথমবার তারেক রহমান আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের সাতটি জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলা নৌঘাঁটিতে প্রধানমন্ত্রী মোংলায় বানৌজাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্যাটে-বলে অস্ট্রেলিয়াকে ভুগিয়ে ইয়ানসেনের প্রত্যয়, ‘বারবার ফিরে আসবই’ ফিফা নারী ফুটবল র‌্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে বিসিবি একাদশ

ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার দেখা হয়েছে

রাজনীতি ডেস্ক

ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র শুক্রবার জমা দেওয়া হয়েছে। তার পক্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্রে প্রস্তাবক ছিলেন ডা. ফরহাদ হালিম ডোনার এবং সমর্থক ছিলেন অ্যাডভোকেট আলমগীর হোসেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আব্দুস সালাম বলেন, “তারেক রহমান একজন নির্যাতিত ও নিপীড়িত নেতা। তিনি দীর্ঘ সময় পর দেশে ফিরে এসেছেন। দেশের জনগণ দীর্ঘদিন ধরে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে। নতুন প্রজন্ম আশা করি ধানের শীষ প্রতীকে ভোট দেবে।”

তিনি আরও উল্লেখ করেন, “দেশকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। তাই কাঙ্ক্ষিত গণতান্ত্রিক উত্তরণে বিএনপির কোনো বিকল্প নেই। জনাব তারেক রহমান তাঁর পিতার অনুসৃত পথ ধরে আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবেন এবং দেশের সব সমস্যার সমাধানে ভূমিকা রাখবেন। জনগণের প্রত্যাশা ও সিদ্ধান্তেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।”

এভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে তারেক রহমানের নির্বাচনী যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। বিএনপির এই পদক্ষেপকে দলের পক্ষ থেকে নতুন প্রজন্মের মধ্যে সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণ এবং ভোটাধিকার প্রয়োগে উৎসাহ সৃষ্টির দৃষ্টিকোণ থেকেও দেখা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026