1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

দলীয় মনোনয়ন ও পদপদবি পারিবারিক বলয়ের দিন শেষ হচ্ছে আ.লীগে চলতি সংসদে ১৭ জন এমপির মৃত্যু, পরিবার থেকে মনোনয়ন পেয়েছেন ৩ জন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৪ বার দেখা হয়েছে

শেখ মামুনুর রশীদ

উত্তরাধিকার সূত্রে সংসদ সদস্য (এমপি) পদে মনোনয়ন পাওয়া কিংবা পদপদবি জুটিয়ে নেওয়ার দিন শেষ হয়ে যাচ্ছে আওয়ামী লীগে। পারিবারিক রাজনীতির বলয় থেকে বেরিয়ে এসে নবীন-প্রবীণের সমন্বয়ে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়নের দিকে ঝুঁকছে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দলটি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিষয়টি পরিষ্কার করেছেন ইতোমধ্যে।

১১ সেপ্টেম্বর দলের মনোনয়ন বোর্ডের যৌথ সভায় তিনি বলেছেন, নেতা-মন্ত্রী কিংবা সংসদ সদস্যদের সন্তানরা রাজনীতিতে আসতে চাইলে তারা পরিশ্রম করে আসুক। রাজনীতির মাঠে সময় দিক। তাদের সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা কতটুকু, তা দেখে মনোনয়নের ক্ষেত্রে বিবেচনা করা হবে।

শেখ হাসিনার এই নির্দেশনার বাস্তব প্রতিফলন দেখা গেছে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও। ক্ষমতার টানা তৃতীয় মেয়াদের পৌনে তিন বছরে ১৭ জন সংসদ সদস্য হারিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে শুধু কিশোরগঞ্জ-১, সিরাজগঞ্জ-১ এবং বগুড়া-১-এই তিনটি আসন ছাড়া বাকি সবকটি উপনির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে পরিবার নয়, দলের ত্যাগী নেতাদেরই বেছে নেওয়া হয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026