1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

দু’টি সরকারি হাসপাতালের অনিয়ম তদন্তে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭
  • ২৬৪ বার দেখা হয়েছে

রাজধানীর দু’টি সরকারি হাসপাতালে অনিয়ম ও ব্যবস্থাপনার ত্রুটি সম্পর্কে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দু’টি পৃথক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। জাতীয় কিডনী হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কিছু অব্যবস্থাপনা নিয়ে সম্প্রতি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে মন্ত্রী এ নির্দেশ দেন।

তিনি আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিগুলোকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন।

এছাড়া জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ছয় মাস যাবত এক্স-রে মেশিন নষ্ট পড়ে থাকার কারণ ব্যাখ্যা চাওয়ার জন্য মন্ত্রী নির্দেশ দিয়েছেন। আগামী তিন কর্মদিবসের মধ্যে এই ব্যাখ্যা জমা দেওয়ার জন্য তিনি বলে দিয়েছেন।

ইতোমধ্যে হৃদরোগ হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্ল্যানিং)কে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। কিডনী হাসপাতালের জন্য আগামী রোববার কমিটি গঠন করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026