1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদির কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, ১ জনের মৃত্যু ‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর এযাবৎকালের সেরা পরামর্শ’ | Boishakhi Online মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা চালুর উদ্যোগ প্রধানমন্ত্রী হিসেবে খুলনায় প্রথমবার তারেক রহমান আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের সাতটি জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলা নৌঘাঁটিতে প্রধানমন্ত্রী মোংলায় বানৌজাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্যাটে-বলে অস্ট্রেলিয়াকে ভুগিয়ে ইয়ানসেনের প্রত্যয়, ‘বারবার ফিরে আসবই’ ফিফা নারী ফুটবল র‌্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে বিসিবি একাদশ

দুর্জয় নিহত রামপুরায় শিক্ষার্থীদের বিক্ষোভ, যাচাই হচ্ছে যানবাহনের লাইসেন্স

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রামপুরায় বাসচাপায় এসএসসির ফলপ্রত্যাশী মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নিহত হওয়ার ঘটনার বিচার চেয়ে মানববন্ধন ও সড়ক আটকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকালে বি এ এফ শাহীন কলেজ, ইম্পেরিয়াল কলেজ ও একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী সেখানে মানববন্ধন করেন।

 

রাজধানীর রামপুরায় বাসচাপায় মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নিহত হওয়ার ঘটনার বিচার চেয়ে মানববন্ধন ও সড়ক আটকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা
রাজধানীর রামপুরায় বাসচাপায় মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নিহত হওয়ার ঘটনার বিচার চেয়ে মানববন্ধন ও সড়ক আটকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরাছবি: সাজিদ হোসেন
এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। এর মধ্যে কয়েকটিতে লেখা ছিল, ‘আমার বাবা কাঁদছে নিরাপদ সড়কের দাবিতে’, ‘ছাত্রজনতা ঐক্য গড়, নিরাপদ সড়কের দাবি তোল’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘অ্যাম আই নেক্সট’, ‘রাতের আঁধারে শিক্ষার্থী মরে, প্রশাসন ঘুম পাড়ে’।

দুর্জয় নিহত হওয়ার ঘটনায় বিচার চাওয়া ছাড়াও গণপরিবহনে হাফ পাস নিশ্চিত করার দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা।

 

রামপুরায় লাইসেন্স যাচাই–বাছাই করছেন শিক্ষার্থীরা। রোগী ও পরীক্ষার্থীদের গাড়ি আলাদা লেন করে চলাচলের ব্যবস্থা করে দিচ্ছেন তাঁরা। রামপুরা থেকে নতুন ব্রিজ পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে।

রামপুরায় বাসচাপায় মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নিহত হওয়ার ঘটনার বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা
রামপুরায় বাসচাপায় মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নিহত হওয়ার ঘটনার বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরাছবি: সাজিদ হোসেন
এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে রামপুরায় রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হন দুর্জয়। তিনি এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মাইনুদ্দিনের বাবা রামপুরায় একটি চায়ের দোকান চালান। দুই ভাই ও এক বোনের মধ্যে দুর্জয় সবার ছোট। তাঁদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

রামপুরায় শিক্ষার্থীদের বিক্ষোভ, যাচাই হচ্ছে যানবাহনের লাইসেন্স
ছবি: সাজিদ হোসেন
মাইনুদ্দিন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ওই রাতেই ক্ষুব্ধ হয়ে কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেন এবং এলাকাবাসী সড়ক অবরোধ করে দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026