1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর মোংলায় গাড়ি থেকে নেমে অপেক্ষারতদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী মোংলা বন্দর, সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ব্রুকের বিধ্বংসী ২০২ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রিজভী স্থানীয় নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে দেশে ফেরানো হলো রাষ্ট্রদূতকে আইনের শাসনে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ খুলনায় নদী ভাঙনের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে বেড়িবাঁধের দাবি মঈন খানের শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ

দেশের প্রযুক্তি খাতে বিপ্লব ঘটাবে স্টারলিংক প্রত্যন্ত অঞ্চল ও প্রাকৃতিক দুর্যোগেও পাওয়া যাবে নিরবচ্ছিন্ন সংযোগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৮৬ বার দেখা হয়েছে

দেশের প্রযুক্তি খাতে বিপ্লব ঘটাবে ইলন মাস্কের স্টারলিংক। তিন বছর আগে বাংলাদেশে আসার কথা থাকলেও আলাপ-আলোচনায় শেষ পর্যন্ত তা ভেস্তে গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেই ইলন মাস্কের সঙ্গে কথা বলে বাংলাদেশে নিয়ে আসেন স্টারলিংকে। আগামী বুধবার বিনিয়োগ সম্মেলনে স্টারলিংকের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশে। এতে নড়েচড়ে বসেছেন বাংলাদেশের ইন্টারনেট ব্যবসায়ীরা। প্রস্তুতি চলছে এ ব্যবসার নতুন কাঠামো নির্মাণের। বিশ্লেষকরা বলছেন, দেশের প্রযুক্তি খাতে মূলত বিপ্লব ঘটাবে স্টারলিংক। সব ধরনের প্রতিকূল পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাওয়া যাবে এর মাধ্যমে।

বর্তমানে বাংলাদেশে সাবমেরিন ক্যাবলনির্ভর ইন্টারনেট সেবা দেওয়া হয়। এটি সমুদ্রের তলদেশ দিয়ে তারের মাধ্যমে ব্যান্ডউইডথ এনে মোবাইল নেটওয়ার্ক অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা (আইএসপি) মানুষকে ইন্টারনেট সেবা দেয়। স্টারলিংক হচ্ছে আমেরিকান মহাকাশ প্রযুক্তি কোম্পানি স্পেসএক্সের সম্পূর্ণ মালিকানাধীন একটি সহায়ক প্রতিষ্ঠান। এটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সারা বিশ্বে ইন্টারনেট সেবা দেয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026