1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

দ্বিপাক্ষিক নিরাপত্তা সংলাপে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৫ বার দেখা হয়েছে

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নবম বার্ষিক দ্বিপাক্ষিক নিরাপত্তা সংলাপ ‍শুরু হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপ শুরু হয়।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। আর যুক্তরাষ্ট্রের পক্ষে এই সংলাপে নেতৃত্ব দিচ্ছেন রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সংলাপই সরকারি পর্যায়ে মার্কিন উপ-সহকারী সচিবের একমাত্র কর্মসূচি। এর বাইরে মন্ত্রী বা সচিবের সঙ্গে তার কোনো সাক্ষাৎ নেই।

এর আগে, রোববার (৩ সেপ্টেম্বর) নিরাপত্তা সংলাপ নিয়ে ওয়াশিংটনের মিডিয়া নোটে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আঞ্চলিক উন্নয়ন, মানবাধিকার, নিরাপত্তা সহায়তা এবং সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা করবে। নিরাপত্তা সংলাপ একটি বার্ষিক বেসামরিক আয়োজন, যেখানে আমাদের নিরাপত্তা সম্পর্কের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026