1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

ধানমন্ডিতে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৬২ বার দেখা হয়েছে

রাজধানীর ধানমন্ডি এলাকায় ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির একটি বাসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাসে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, বাসে আগুন লাগার কারণ এবং বাসে যাত্রী ছিলেন কি না তা নির্ধারণ করা সম্ভব হয়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসের পাশে সাত-আটজন তরুণ হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ বাসে আগুন ধরে যায়। এ ঘটনাকে নাশকতা না দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা যায়নি।

এর আগে ভোরের দিকে রাজধানীর মেরুলবাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। উভয় বাসই ভিক্টর পরিবহনের।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026