1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

নিরাপত্তার জন্য নতুন পেজ চালু করেছে হোয়াটসঅ্যাপ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৮৫ বার দেখা হয়েছে

সিকিউরিটি সেন্টার নামের নতুন পেজ চালু করেছে হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ব্যবহারকারীদের সুরক্ষা সুবিধা বাড়াতে এই পেজ চালু করা হয়েছে। স্প্যাম বার্তা এবং অনাকাঙ্ক্ষিত কল থেকে সুরক্ষিত রাখতে সুরক্ষা তথ্য ও সেবা সম্পর্কে এই পেজ থেকে ব্যবহারকারীরা তথ্য জানতে পারবেন।

হোয়াটসঅ্যাপের সিকিউরিটি সেন্টার পেজটি ইংরেজি; হিন্দি, পাঞ্জাবি, তামিল, তেলেগুসহ আরও ১০টি ভারতীয় ভাষায় উন্মুক্ত করা হয়েছে। পেজটিতে রয়েছে দুই স্তরের যাচাইকরণ, স্ক্যামস ও গ্রুপ কন্ট্রোল।

সূত্র জানায়, ভারতীয় ব্যবহারকারীরা বিদেশি নম্বর থেকে অনাকাঙ্ক্ষিত কল ও মেসেজ পাওয়ার পর তাদের অভিযোগের ভিত্তিতে পেজটি চালু করেছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি দেশটিতে হোয়াটসঅ্যাপের স্প্যাম কল ও মেসেজের মাধ্যমে জালিয়াতির ঘটনা বেড়ে যায় এবং অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠে।
সূত্র : গ্যাজেটস নাউ, টাইমস অব ইন্ডিয়া

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026