1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, পুলিশ মোতায়েন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চারটি ককটেল বোমার বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় তিনজন পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৫ জুন) বিকাল পাঁচটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটান।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং।

তিনি বলেন, কয়েকটি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত এসে বিএনপির কার্যালয়ের অপরপাশের সড়ক থেকে কার্যালয় লক্ষ করে পরপর কয়েকটি ককটেল ছুড়ে মারে। ককটেলগুলো কার্যালয়ের লাইব্রেরির সামনে বিস্ফোরিত হয়। এতে তিনজন পথচারী আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা ‎শানসুদ্দিন দিদার বলেন, গণতান্ত্রিক আন্দোলনকে বাধা দিতে একটি শক্তি এমনটি করেছে। আগামীর আন্দোলনে যেন নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা একত্রিত না হতে পারে, সেজন্য ভয়ভীতি প্রদর্শন করতে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এদিকে এই ঘটনার পর বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা বলেন, কে বা কারা ককটেল বিস্ফোরণ করেছে আমরা নিশ্চিত না। তবে আমরা বিকট শব্দ পেয়েই ঘটনাস্থলে এসেছি। তদন্ত করে দেখা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026