1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

পুরুষের ওপর নারীদের নির্ভরশীলতা কমাতে হবে – মেহের আফরোজ চুমকি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭
  • ২০৬ বার দেখা হয়েছে

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, পুরুষের পাশাপাশি নারীদেরও মানসিকতার পরিবর্তন জরুরি। নারী অনেক সময় স্বেচ্ছায় পুরুষের প্রতি নির্ভরশীল হতে চায়। নির্ভরশীল হয়ে কখনও সমান অধিকার পাওয়া যায়না। এজন্য পুরুষের ওপর নারীদের নির্ভরশীলতা কমাতে হবে।
প্রতিমন্ত্রী আজ সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারীনির্যাতন প্রতিরোধ উপলক্ষে ১৬ দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নারীনির্যাতন প্রতিরোধ বিষয়ে আন্তর্জাতিক যত সনদ আছে বাংলাদেশ তা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, প্রযুক্তির প্রসারের কারনে নির্যাতনের ধরণেও পরিবর্তন এসেছে। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হেল্প লাইন (১০৯) বাংলাদেশের প্রতিটি নারীর কাছে পৌঁছাতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালে জাতিসংঘ ২৫ নভেম্বর দিনটিকে আন্তর্জাতিক নারীনির্যাতন প্রতিরোধ দিবস হিসাবে ঘোষণা করে এবং ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারীর প্রতি সহিংসতারোধে ১৬ দিনের কর্মসূচি পালন করে ।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি এর সভাপতিত্বে জাতিসংঘের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি গরধ ঝবঢ়ঢ়ড়, জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর বাংলাদেশ প্রতিনিধি ওড়ৎর কধঃড়, ইউএন উইমেনের বাংলাদেশ প্রতিনিধি ঝযড়শড় ওংযরশধধি, ইউএস এম্ব্যাসির কনসাল জেনারেল ঝযধৎড়হ ডবষবৎ, সহ ্আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026