1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

পুরোনো রূপে ফিরল রাজধানী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৯১ বার দেখা হয়েছে

ঈদুল ফিতরের ছুটি শেষে ফের চিরচেনা রূপে ফিরেছে রাজধানী ঢাকা। সড়কগুলোতে মানুষের চলাফেরা বেড়েছে। এর ফলে ফের শুরু হয়েছে যানজটের ভোগান্তি।

মঙ্গলবার (২ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা যায়। বিশেষ করে আগারগাঁও, মানিক মিয়া এভিনিউ, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি ও তেজগাঁও ফ্লাইওভার এলাকায় প্রচণ্ড যানজট ছিল।

এদিন সকাল ৯টা থেকেই যানজট সৃষ্টি হয়ে। ফলে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা শত শত যানবাহন আটকে থাকে। এ কারণে অফিসগামী যাত্রী ও এসএসসি পরীক্ষার্থীদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়েছে। শেষ পর্যন্ত উপায় না পেয়ে অনেকেই হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

ডিএমপির ট্রাফিক বিভাগের তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) স্নেহাশীষ কুমার দাস বলেন, ঈদের ছুটি শেষ হওয়ায় রাজধানীতে কর্মব্যস্ত মানুষের আগমন বাড়ছে। তাছাড়া এসএসসি পরীক্ষাও চলছে। তাই সকাল থেকে রাস্তায় কিছুটা চাপ ছিল। তবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026