1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

প্রধানমন্ত্রীর ফ্লাইট থেকে মাদকসেবী নারী ক্রু, গ্রাউন্ডেড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৮২ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন ফ্লাইটের আগে ডোপ টেস্টে পজিটিভ হওয়ার তথ্য গোপন করায় মাসুমা মুফতি নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক নারী ক্রু-কে গ্রাউন্ডেড করেছে কর্তৃপক্ষ।

এছাড়া একই ঘটনায় কর্তৃপক্ষকে না জানিয়ে ফ্লাইটে ডিউটি পরিবর্তন করার দায়ে সুপারভাইজার নুরুজ্জামান রঞ্জুকে শোকজ করা হয়েছে।

বিমানের এমডি এ এম মোসাদ্দিক আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিমানের আইন অনুযায়ী একজনকে শোকজ ও আরেকজনকে গ্রাউন্ডেড করা হয়েছে।

প্রসঙ্গত, জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে নিউজার্সির নিউইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে পৌঁছান।

প্রধানমন্ত্রীর লন্ডন ফ্লাইটের আগ মুহূর্তে কেবিন ক্রু মাসুমা মুফতির ডোপ টেস্টে পজিটিভ হওয়ার তথ্য গোপন করায় এই শাস্তি দিয়েছে বিমান কর্তৃপক্ষ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026