1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ব্রুকের বিধ্বংসী ২০২ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রিজভী স্থানীয় নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে দেশে ফেরানো হলো রাষ্ট্রদূতকে আইনের শাসনে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ খুলনায় নদী ভাঙনের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে বেড়িবাঁধের দাবি মঈন খানের শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক প্রধানমন্ত্রী যখন জাপান থাকবেন, রাষ্ট্রদূত থাকবেন ঢাকায়

ফেনী-২ আসনে চমক: জামায়াত প্রার্থী সরে দাঁড়ালেন, এবি পার্টির চেয়ারম্যান মনজু নেমেছেন প্রতিদ্বন্দ্বিতায়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি

ফেনী-২ (সদর) আসনে নির্বাচনী লড়াইয়ে নতুন মোড় এসেছে। জামায়াতে ইসলামীর প্রার্থী ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ব্যক্তিগত ও জোটের বৃহত্তর স্বার্থে এই আসন থেকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তার স্থলে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান ঢাকা পোস্টকে জানান, কেন্দ্রীয় নির্দেশনা এবং জোটের স্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, দলীয় নির্দেশনা অনুযায়ী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া মনোনয়নপত্র দাখিল করেননি এবং আগামী নির্বাচনে জোটের প্রার্থীর পক্ষে কাজ করবেন।

এর আগে, একইদিন দুপুরে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের কাছে মজিবুর রহমান মনোনয়নপত্র জমা দেন। মনজু সাংবাদিকদের বলেন, ফেনী-২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে লিয়াকত আলী ভূঁইয়া দীর্ঘদিন ধরে স্থানীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং তার জনপ্রিয়তা রয়েছে। দল ও জোটের সমঝোতার অংশ হিসেবে তিনি নিজেকে এই দায়িত্বে নেন।

মনজু আরও বলেন, এটি একটি বড় ত্যাগ এবং দায়িত্বের বিষয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই পদক্ষেপ নির্বাচনী মাঠে জোটের সমন্বয় ও সমর্থনকে আরও শক্তিশালী করবে। ফেনী-২ আসনের এই পরিবর্তন নির্বাচনী প্রতিযোগিতা ও স্থানীয় রাজনৈতিক দৃশ্যপটকে নতুন করে সংজ্ঞায়িত করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026