1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদির কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, ১ জনের মৃত্যু ‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর এযাবৎকালের সেরা পরামর্শ’ | Boishakhi Online মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা চালুর উদ্যোগ প্রধানমন্ত্রী হিসেবে খুলনায় প্রথমবার তারেক রহমান আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের সাতটি জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলা নৌঘাঁটিতে প্রধানমন্ত্রী মোংলায় বানৌজাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্যাটে-বলে অস্ট্রেলিয়াকে ভুগিয়ে ইয়ানসেনের প্রত্যয়, ‘বারবার ফিরে আসবই’ ফিফা নারী ফুটবল র‌্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে বিসিবি একাদশ

বঙ্গবন্ধু মহাসড়কে বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২১০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

ঢাকা–ভাঙ্গা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগ্নিকাণ্ড ঘটেছে। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী সেতুর মুন্সীগঞ্জ প্রান্তের টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

লিমা খানম বলেন, ‘আজ দুপুর ১২টা ১৬ মিনিটে মুন্সীগঞ্জের সিরাজদিখানের ধলেশ্বরী টোল প্লাজার সামনে ইসলামিয়া পরিবহনের একটি বাসে আগুন লাগে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে বাসটির ইঞ্জিন অতিরক্ত গরম হয়ে যাওয়ার ফলেই আগুন ধরতে পারে।

বাস যাত্রীরা জানান, ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটার দিকে যাচ্ছিল ইসলাম পরিবহনের যাত্রীবাহী বাসটি। ধলেশ্বরী টোল প্লাজায় পৌঁছালে হঠাৎ আগুন লেগে যায় বাসটিতে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে।

মুন্সীগঞ্জ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা জানান, টোল প্লাজায় পৌঁছালেই বাসটিতে আগুনের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির যান্ত্রিক ত্রুটি থেকে এই ঘটনা ঘটেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026