1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ লড়ছে বিসিবি একাদশ জমকালো আয়োজনে উদ্বোধন হলো ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ টি২০ ক্রিকেট লিগ ২০২৬’ তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬ বায়ুদূষণে মধ্যম সারিতে ঢাকা, শীর্ষে লাহোর ও দিল্লি বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস দেশে এল সৌদি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা ইন্টারনেট ব্যবহারকারীর স্বাধীনতার সূচকে ৩৮ দেশের মধ্যে সবচেয়ে এগিয়েছে বাংলাদেশ: ফ্রিডম হাউস

বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

বাংলাদেশের বেসরকারি খাতে আগামী পাঁচ বছরে এক ট্রিলিয়ন ইয়েন বা ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৭৭ হাজার ৪৭০ কোটি টাকা। জাপানের গণমাধ্যম নিক্কেই এশিয়া বৃহস্পতিবার ২২ অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতির মাধ্যমে এই ঐতিহাসিক বিনিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। নিক্কেই এশিয়া বলছে, এই ঘোষণার প্রধান লক্ষ্য বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা এবং এশীয় অঞ্চলে চীনের প্রভাব হ্রাস করা। পাশাপাশি বাংলাদেশকে বিনিয়োগের কেন্দ্র হিসেবে তৈরি করা। জাপানের এই বিনিয়োগ বাংলাদেশে অটোমোবাইল, অন্যান্য উৎপাদন শিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবকাঠামো নির্মাণে ব্যয় করা হবে। একই সঙ্গে জাপানি ট্রেডিং হাউস সুমিতোমো করপোরেশনসহ অন্য অংশীদারদের উদ্যোগে গড়ে তোলা ‘বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন’-এ জাপানি কোম্পানিগুলো বিনিয়োগ করবে। প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক অংশীদারি চুক্তি সই করেছে জাপান। চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ অক্টোবর জাপান যাবেন। সফরের দ্বিতীয় দিনে ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সম্মানে জাপানের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজেও তিনি অংশ নেবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026