1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
১৯৭৩ সালের পর প্রথম বিদেশে সেনা পাঠাচ্ছে আলজেরিয়া টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনীতি, কর্মসংস্থান ও যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জাপানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ-জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে টোকিওতে তারেক-তাকাইচি শীর্ষ বৈঠক শুরু বিজয়ীর নাম ঘোষণার আগেই ইয়ামালের বিশ্ব রেকর্ড

বাংলাদেশ-জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে ।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কানতেই’তে দ্বিপক্ষীয় এ বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেছেন, জাপান আমাদের উন্নয়ন সহযোগী, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, ‘বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান। বে অব বেঙ্গল ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে টোকিও আগ্রহী।’

এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এর আগে স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। গার্ড অব অনার শেষে দুই দেশের প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠকে যোগ দেন।

বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026