1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

বানান বিভ্রাটে ব্যাপক ভোগান্তি ♦ একই গ্রামের হরেক বানান ♦ স্থানীয় গেজেটে নেই ইংরেজি বানান ♦ ভুল সংশোধনেও হয়রানি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার দেখা হয়েছে

সাবিয়া সেজা। বয়স এক বছর চার মাস। জন্মসনদে তার ঠিকানা পশ্চিম শেলাবুনিয়া, ৮ নম্বর ওয়ার্ড, মোংলা পোর্ট পৌরসভা। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ডাটাবেজে পশ্চিম শেলাবুনিয়ার অবস্থান ৯ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া পৌরসভা থেকে দেওয়া জন্মসনদে গ্রামের নামের বানান ‘শেলাবুনিয়া’ লেখা হলেও বিবিএসের খাতায় সেটা ‘শেহালাবুনিয়া’। জন্মসনদে ইংরেজি বানান ‘West Shelabunia’ লেখা হলেও বিবিএসের ডাটাবেজে সেটা ‘Pashchim Shehalabunia। ঠিকানার হরেক রকম বানান ও বিভ্রান্তি নিয়ে জীবনের পথ চলা শুরু করেছে দেড় বছরের শিশুটির।  দেশের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে একই চিত্র। বানানজনিত ভুল ঠিকানা নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেশের কোটি কোটি মানুষ।

ভুক্তভোগীরা বলছেন, ঠিকানা জটিলতায় জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট, বিভিন্ন সার্টিফিকেট, জমি রেজিস্ট্রেশন, বিদেশে উচ্চশিক্ষাসহ নানা কাজে হয়রানির শিকার হতে হচ্ছে। এখন এ ধরনের প্রতিটা কাজে ইংরেজিতে ঠিকানা দরকার পড়ছে। স্কুলে ভর্তিতে জন্মনিবন্ধন লাগছে। সেখানে ঠিকানার ইংরেজি বানান লাগে। পাসপোর্ট করতে এনআইডি বা জন্মনিবন্ধন লাগছে। সেখানেও ইংরেজিতে ঠিকানা লাগে। অথচ এনআইডিতে ইংরেজিতে ঠিকানা নেই।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026