1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

বাসের ধাক্কায় ট্রাকের ৪ যাত্রী নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০১৯
  • ১৪৬ বার দেখা হয়েছে

ঢাকার ধামরাই উপজেলায় বাসের ধাক্কায় ট্রাকের চার যাত্রী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এই ঘটনা ঘটে।

চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করে থামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ট্রাকে ২০ থেকে ২৫ জন যাত্রী ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন। ধামরাই বাসস্ট্যান্ডের কাছে পাটুরিয়াগামী একটি বাস ট্রাকটিকে অতিক্রম করার সময় ধাক্কা দেয়। এতে ট্রাকের চার যাত্রী পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান। এই ঘটনার পর দ্রুত বাসচালক পালিয়ে গেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026