1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত সকাল সাড়ে ১০টায়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৪০ বার দেখা হয়েছে

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হবে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ।

রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার দিকে মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে জানা গেছে।

এর আগে বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা মুফতি মাকসুদ। তার বয়ান তরজমা করবেন বাংলাদেশের মাওলানা আবদুল্লাহ।

দ্বিতীয় পর্বের ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

বলেন, সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতটি পরিচালনা করবেন ভারতের মাওলানা সাদ এর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে গতকাল শনিবার রাত থেকেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানের যেতে থাকেন। মোনাজাতে অংশ নিতে টঙ্গীতে এক দিন আগে থেকেই মুসল্লিদের ভিড় দেখা গেছে। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এ ঢল অব্যাহত থাকবে। মোনাজাতের পর প্রত্যেকে তার গন্তব্যে ফিরে যাবেন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026