1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

বিশ্ব তাইকোয়ানদো চ্যাম্পিয়ানশিপ- ২০১৭ তে অংশগ্রহণকারী সান্তনা রায়কে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর আর্থিক অনুদান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ২১৮ বার দেখা হয়েছে

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং এ ২০তম বিশ্ব তাইকোয়ানদো চ্যাম্পিয়ানশিপ-২০১৭ তে অংশগ্রহণকারী লালমনিরহাটের সান্তনা রায়কে আজ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ তাঁর অফিস কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ ৬০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

অনুদান প্রদানকালে প্রতিমন্ত্রী বলেন, লালমনিরহাটের আদিতমারী একটি প্রত্যন্ত এলাকা। এই রকম একটি দরিদ্র এলাকা থেকে একটি মেয়ে যেভাবে খেলোয়াড়ী জীবন সমৃদ্ধ করেছে এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আজ এই মেয়েটি সামান্য টাকার অভাবে নানাবিধ সমস্যার সম্মুখীন। প্রতিমন্ত্রী বলেন, তাঁর মন্ত্রণালয় থেকে সান্তনা রায়ের জন্য ৬০ হাজার টাকা প্রদান করতে পেরে তিনি নিজেকে কিছুটা হলেও তৃপ্ত মনে করছেন।

খেলায় অংশগ্রহণকারী সান্তনা বলেন, আমি অত্যন্ত দরিদ্র ঘরের মেয়ে। প্রতিমন্ত্রী মহোদয় এই আর্থিক সহায়তা না করলে আমি হয়তো এই প্রতিযোগিতায় অংশ নিতে পারতাম না।

উল্লেখ্য, সান্তনা রায় লালমনিরহাট জেলার হরিদাস দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে ইতিহাস বিভাগে রংপুর সরকারি কলেজ থেকে বিএ অনার্স ও রাজশাহী কলেজ থেকে এম এ সম্পন্ন করেন। স্কুল জীবন থেকেই সান্তনা রায় খেলাধুলায় পারদর্শী ছিলেন। স্কুল জীবনে স্কুল সহপাঠীদের সমন্বিত চাঁদা দিয়ে প্রথম জীবনের খেলাধুলা শুরু করেন। পরবর্তীতে সান্তনা রায় ২০১৪ সালে নেপালে অনুষ্ঠিতব্য ৭ম এশিয়ান তাইকোয়ানদো প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের জন্য স্বর্ণপদক লাভ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026