1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

বৃষ্টিতে খেলা বন্ধ, নাঈমের ৪৯

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

বৃষ্টি এবং আলোকস্বল্পতায় ঢাকা টেস্টে প্রতিদিনই খেলা থেমেছে। বৃষ্টির কারণে চতুর্থ দিন খেলা থামল প্রথম সেশনেই। ঝিরিঝিরি বৃষ্টিতে খেলা থামার ১০ মিনিটের মধ্যেই আবার বৃষ্টি কমতে শুরু করে। এই মুহূর্তে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আবারও পিচ প্রস্তুতের কাজ শুরু করেছেন কিউরেটররা।

বৃষ্টিতে খেলা থামার আগে চতুর্থ দিন ৩ উইকেটে ৫৩ রান যোগ করেছে বাংলাদেশ। ৬ উইকেটে ৭৯ রান নিয়ে দিন শুরু করে বৃষ্টির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১৩২ রান। বাংলাদেশের লিড এখন ১৫৯ রান।

এদিন বেশিরভাগ রানই করেছেন নাঈম। ১৮ রান নিয়ে দিন শুরু করে ৪৯ রানে অপরাজিত আছেন তিনি। আর ১ রান করলে টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পাবেন তিনি।

শনিবার দিনের শুরুতেই জাকের আলীর উইকেট হারায় বাংলাদেশ। ওয়ারিক্যানের করা দিনের প্রথম ওভারের শেষ বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন জাকের। মুমিনুলের কনকাশন সাব হিসেবে নামা এই ব্যাটার ২২ রান করেছেন।

জাকেরের বিদায়ের পর হাসান মাহমুদকে নিয়ে ২৬ রানের জুটি গড়েন নাঈম। বাংলাদেশের দলীয় ১১০ রানে হাসানকে এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান ওয়ারিক্যান।

এক প্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্তে অটল ছিলেন নাঈম। তার প্রতিরোধে লিড দেড়শ' ছাড়ায় বাংলাদেশের। টাইগারদের লিড যখন ১৫৪, তখন রস্টন চেজের বলে এলবিডব্লিউ হন তাইজুল ইসলাম। তিনি করেন ৮ রান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026