1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

‘বেঁচে আছেন এরশাদ, তবে শঙ্কামুক্ত নন’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০১৯
  • ২০৮ বার দেখা হয়েছে

বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বেঁচে আছেন, শারীরিক অবস্থা স্থিতিশীল তবে শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ সোমবার বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জিএম কাদের আরও বলেন, এখন পর্যন্ত তিনি ঘুমিয়ে আছেন। স্বাভাবিকভাবে ডাক্তাররা ঔষধ দিয়ে রাখার ব্যবস্থা নিয়েছেন। অক্সিজেন আন্ডার প্রেসার দেওয়া হচ্ছিল না। এখন ভেন্টিলেশন মেশিনের মাধ্যমে উনার শ্বাস-প্রশ্বাস চালু রাখা হচ্ছিল, সেটাই চালু রাখা হয়েছে। কিন্তু অক্সিজেনের মাত্রা অ্যাবজর্ভ উনি যেটা করছেন যেভাবে, সেটাতে চিকিৎসকদের ধারণা উনার ফুসফুসের কার্যক্রম কিছুটা হলেও ইমপ্রুভ করেছে। অক্সিজেন ভালো নিতে পারছেন এবং অল্প কষ্টেই অনেক বেশি অক্সিজেন নিতে পারছেন। এরশাদকে লিকুইড এবং ভেইনের মাধ্যমে মেইন খাবারটা দেওয়া হচ্ছে। তারপরও ওনার ডাইজেস্ট ফাংশন ডাক্তাররা মনে করছেন ভালো চলছে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী প্রমুখ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026