1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

‘ভূমিকম্পের মতো’ ইরান যুদ্ধের ধাক্কা, বললেন কাতারের প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। জ্বালানি, জাহাজ চলাচল ও বিনিয়োগেও এর বড় ধরনের ধাক্কা লেগেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে যুদ্ধের কারণে তৈরি এ ধাক্কাকে ‘ভূমিকম্পের মতো’ বলে বর্ণনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি।

গত রোববার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে আয়োজিত কাতার ইকোনমিক ফোরামের অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে শেখ মোহাম্মদ এসব কথা বলেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে এমন একটি ব্যবস্থা প্রয়োজন, যেখানে সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করা হবে। একই সঙ্গে কোনো দেশ যেন অন্য দেশের জন্য হুমকি হয়ে উঠতে না পারে, সেটিও নিশ্চিত করতে হবে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও থাকা শেখ মোহাম্মদ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে যুদ্ধের কারণে অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে। এ প্রভাবকে তিনি ‘ভূমিকম্পের মতো’ বলে বর্ণনা করেছেন। এ ধাক্কা মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে আরও অনেক দূরে পৌঁছে গেছে বলে মনে করেন তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026